ADVERTISING
ADVERTISING

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) তাদের রাজস্বখাতভুক্ত শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করেছে।

পদের নাম ও সংখ্যা:

  • অর্থনীতিবিদ: ০১ টি
  • সহকারী প্রোগ্রামার: ০১ টি
  • ফোরম্যান (কারিগরী): ০৪ টি
  • নিরীক্ষক/অডিটর: ০৯ টি
  • ভেহিক্যাল মেকানিক: ০১ টি
  • স্টোর কিপার: ০৫ টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রতিটি পদের জন্য বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বিজ্ঞপ্তিতে উল্লেখিত আছে।

বয়সসীমা: ১২-১০-২০২৫ তারিখে প্রার্থীর বয়স অনুর্ধ্ব ৩২ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী বয়সসীমা শিথিলযোগ্য। এছাড়া, বাপবিবো'র সমাপ্ত প্রকল্পের যে সকল কর্মকর্তা/কর্মচারী প্রকল্পের শেষ দিন পর্যন্ত কর্মে নিয়োজিত ছিলেন, তারা আইন অনুযায়ী বয়স শিথিলকরণ সুবিধা পাবেন।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা http://brebr.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

ADVERTISING

আবেদনের শুরুর তারিখ: ১২-১০-২০২৫ খ্রি. সকাল ১০:০০ ঘটিকা।

আবেদনের শেষ তারিখ: ০৩-১১-২০২৫ খ্রি. বিকাল ০৫:০০ ঘটিকা।

আবেদন ফি: ক্রমিক নং ১ ও ২ এ উল্লিখিত পদের জন্য ২২৩/-, ক্রমিক নং ৩ এ উল্লিখিত পদের জন্য ১৬৮/-, ক্রমিক নং ৪ ও ৫ এ উল্লিখিত পদের জন্য ১১২/- এবং ক্রমিক নং ৬ এ বর্ণিত পদের জন্য ৫৬/- টাকা আবেদন Submit করার পর অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

২১ পদে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন