বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর রাজস্ব বাজেটভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা:

  • এডিটর: ১টি
  • সাইন্টিফিক অফিসার (এসও) কৃষি স্থায়ী : ২৫টি
  • সাইন্টিফিক অফিসার (এসও) কৃষি অস্থায়ী: ৪টি
  • সাইন্টিফিক অফিসার (এসও) কৃষি পরিসংখ্যান: ১টি
  • এগ্রিকালচার ইঞ্জিনিয়ার: ১টি

বয়সসীমা:

  • ৩০-১০-২০২৫ তারিখে ১নং ক্রমিকে বর্ণিত পদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৭ বৎসর।
  • ২ থেকে ৫নং ক্রমিকের পদের ক্ষেত্রে ১৮-৩২ বৎসর হতে হবে।

আবেদনের প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের http://brri.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন ফি বাবদ ৬ষ্ঠ-৯ম গ্রেডের পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ২২৩/- টাকা এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ৫৬/- টাকা আবেদন সাবমিট করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে জমা দিতে হবে।

গুরুত্বপূর্ণ সময়সীমা:

  • অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৭-১০-২০২৫ খ্রিঃ, সকাল ১০:০০টা।
  • অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩০-১০-২০২৫ খ্রিঃ, বিকাল ০৫:০০টা।

পরীক্ষার তারিখ, সময় ও স্থান যোগ্য প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএস এবং ওয়েবসাইটের মাধ্যমে যথাসময়ে জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

৩২ পদে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ