ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL) সম্প্রতি উপ-মহাব্যবস্থাপক (স্টোর ও প্রকিউরমেন্ট), উপ-মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) এবং উপ-মহাব্যবস্থাপক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) সহ বিভিন্ন পদে চুক্তিভিত্তিক জনবল নিয়োগের জন্য একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বয়স সংক্রান্ত তথ্য: আবেদনকারীদের বয়স ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষার সনদপত্রে উল্লিখিত জন্ম তারিখ অনুযায়ী গণনা করা হবে।

আবেদনের প্রক্রিয়া:

  • আগ্রহী প্রার্থীদের ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (www.dmtcl.gov.bd) ওয়েবসাইটে প্রদত্ত নির্ধারিত চাকরির আবেদন ফরমে আবেদন দাখিল করতে হবে।
  • আবেদনপত্রের সাথে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-এর অনুকূলে ২,০০০/- (দুই হাজার) টাকার (অফেরতযোগ্য) পে-অর্ডার এর মূল কপি জমা দিতে হবে।
  • সাম্প্রতিক তোলা ০২ (দুই) কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের ছায়ালিপি (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত) আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
  • একজন প্রার্থী কেবলমাত্র ০১ (এক) টি পদে আবেদন করতে পারবেন।
  • আবেদনপত্র কেবলমাত্র ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, মেট্রোরেল ভবন, এমআরটি লাইন-৬ ডিপো, সোনারগাঁ জনপথ, সেক্টরঃ ১৫-১৬, দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা- ১২৩০ এর বরাবরে পৌঁছাতে হবে।
  • খামের উপর বাম দিকে পদের নাম ও বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি-০৭ উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩০ অক্টোবর ২০২৫।

আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর কেবলমাত্র সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত প্রার্থীদের লিখিত ও মৌখিক অথবা শুধু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন