বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ৩০টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ২১৪টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রকৃত বাংলাদেশী নাগরিকগণ অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা:
১। সহকারী নৌ-প্রকৌশলী, সহকারী যান্ত্রিক প্রকৌশলী, জেনারেল ফোরম্যান এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার (ডিজেল)-০৩ 

২। তত্বাবধায়ক (তড়িৎ), উর্দ্ধতন কারিগরী সহকারী (তড়িৎ), উপ-সহকারী প্রকৌশলী (তড়িৎ)-০২ 

৩। উপসহকারী প্রকৌশলী (পুর-কৌশল), এষ্টিমেটর (সিভিল)-১২ 

৪। সহকারী কারিগরী কর্মকর্তা (জাহাজ/মেরিন), তত্ত্বাবধায়ক (ডিজেল/নির্মাণ), যান্ত্রিক/জাহাজ নির্মাণ তত্ত্ববধায়ক, উর্দ্ধতন কারিগরী সহকারী (যান্ত্রিক/ ডিজেল/জাহাজ নির্মাণ), এষ্টিমেটর এবং উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক/মেরিন)-১১ 

৫। সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা, সহকারী অর্থ কর্মকর্তা, সহকারী নিরীক্ষা কর্মকর্তা-০১ 

৬। প্রশিক্ষক (ডেক)-০১ 

৭। প্রশিক্ষক (ইঞ্জিন)-০১

৮। ডুবুরী-০২ 

৯। কম্পিউটার অপারেটর-০২ 

১০। কারিগরি সহকারী-০৩ 

১১। কারিগরি সহকারী (তড়িৎ)-০২ 

১২। কারিগরি সহকারী (মেরিন/ডিজেল/জাহাজ নির্মাণ/মেকানিক্যাল)-০৭

১৩।  অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-০৫ 

১৪। নিম্নমান সহকারী/মুদ্রাক্ষরিক-২০

১৫। স্পীড বোর্ট ড্রাইভার-০২ 

১৬।মটর মেকানিক/ডিজেল মেকানিক/মেকানিক-০৬ 

১৭। শুল্কআদায়কারী-০৬ 

১৮। ড্রাইভার-০২ 

১৯। ইলেকট্রিক মেকানিক (স্যালভেজ জাহাজ) ইলেকট্রিশিয়ান (জাহাজ)-০৫

২০। ইলেকট্রিশিয়ান/ইলেকট্রিশিয়ান কাম-পাম্প ড্রাইভার/পাম্প ড্রাইভার-কাম ইলেকট্রিশিয়ান-০৩

২১। লস্কর-২১ 

২২। মার্কম্যান-০৬ 

২৩। অফিস সহায়ক-১৫ 

২৪। শুল্ক প্রহরী-২৩

২৫। নিরাপত্তা প্রহরী/টার্মিনাল গার্ড-২৯ 

২৬। স্টোর হেলপার-০৫ 

২৭। বাস হেলপার-০১ 

২৮। নাইট গার্ড-০৪ 

২৯। মালী-০১ 

৩০। পরিচ্ছন্নতাকর্মী-১৩

বয়সসীমা: ১৫/১০/২০২৫ তারিখে প্রার্থীর বয়স বিজ্ঞপ্তির ৪নং কলাম অনুযায়ী হতে হবে। সাধারণত ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে, তবে কিছু পদের জন্য বয়সসীমা ভিন্ন হতে পারে। বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের নিয়োগ সংক্রান্ত ওয়েবপোর্টাল (http://biwta.teletalk.com.bd) এর মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ ও দাখিল করতে পারবেন।

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু: ০৮ অক্টোবর ২০২৫, সকাল ১০:০০ ঘটিকা
অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ০৭ নভেম্বর ২০২৫, বিকাল ০৫:০০ ঘটিকা
আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ: ইউজার আইডি প্রাপ্তির ৭২ ঘন্টার মধ্যে।

পরীক্ষার তারিখ, সময় ও স্থান: পরীক্ষার তারিখ, সময় এবং কেন্দ্রের নাম প্রবেশপত্রে উল্লেখ থাকবে, যা পরবর্তীতে এসএমএস এবং ওয়েবসাইটের মাধ্যমে যোগ্য প্রার্থীদের জানানো হবে।


বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

২১৪ পদে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

২১৪ পদে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

২১৪ পদে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

২১৪ পদে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন