চট্টগ্রাম বিভাগীয় নির্বাচনি বোর্ডের অধীন জেলাপ্রশাসকের কার্যালয়, লক্ষ্মীপুর ও অধীন উপজেলা নির্বাহী কার্যালয়সমূহে নিম্নলিখিত শূন্যপদ পূরণের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে ব্যবহারিক পরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে।

নির্বাচিত পদের নাম:

  • কম্পিউটার অপারেটর
  • অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

ব্যবহারিক পরীক্ষা (কম্পিউটার মুদ্রাক্ষর: বাংলা ও ইংরেজি, স্প্রেডশিট ও প্রেজেন্টেশন) এর সময়সূচি নিচে দেওয়া হলো:

ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র: লক্ষ্মীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, লক্ষ্মীপুর
তারিখ ও সময়: ২১ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, সকাল ১০:০০ ঘটিকা

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

চট্টগ্রাম বিভাগীয় নির্বাচনি বোর্ডের লিখিত পরীক্ষার ফলাফল ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ