জেলা প্রশাসকের কার্যালয়, ঠাকুরগাঁও-এর সাধারণ প্রশাসনের অধীনস্থ অফিসসমূহের ১৬ গ্রেডভুক্ত ০২ ক্যাটাগরির ০৭ টি এবং ২০ গ্রেডভুক্ত ০৬ ক্যাটাগরির ৩৬ টি, সর্বমোট ৪৩ টি শূন্য পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গত ১৩/০৯/২০২৫ তারিখে অনুষ্ঠিত এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন।

ব্যবহারিক পরীক্ষার সময়সূচী:

  • ১৬ গ্রেডভুক্ত অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং লাইব্রেরি সহকারী পদের ব্যবহারিক পরীক্ষা আগামী ১৭/০৯/২০২৫ তারিখে (বুধবার) সকাল ১০:০০ টায় রংপুর সরকারি লাইব্রেরিতে অনুষ্ঠিত হবে।

পরীক্ষায় অংশগ্রহণের নিয়মাবলী:

  • ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নতুন করে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সঙ্গে করে নিয়ে আসতে হবে।
  • ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় সকল সনদপত্র ও আনুষঙ্গিক কাগজপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে।
  • ব্যবহারিক/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।

লিখিত এবং ব্যবহারিক পরীক্ষার ফলাফল রংপুর বিভাগের ওয়েবপোর্টাল, ঠাকুরগাঁও জেলার ওয়েবপোর্টাল এবং সংশ্লিষ্ট কার্যালয়ের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

রংপুর বিভাগীয় নির্বাচনী বোর্ড: লিখিত পরীক্ষার ফলাফল ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচী প্রকাশ