পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সম্প্রতি সহকারী শিক্ষক পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিতে ইংরেজি, বিজ্ঞান ও গণিত বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে।

পদের বিবরণ ও সংখ্যা:

  • সহকারী শিক্ষক (ইংরেজি): ৪২টি পদ
  • সহকারী শিক্ষক (বিজ্ঞান): পদসংখ্যা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
  • সহকারী শিক্ষক (গণিত): পদসংখ্যা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রী থাকতে হবে। সমগ্র শিক্ষা জীবনে ১টির বেশি ৩য় বিভাগ/শ্রেণি/সমমান গ্রহণযোগ্য হবে না।

বয়সসীমা: আবেদনকারীর বয়স ০৯/১০/২০২৫ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

আবেদনের শেষ তারিখ: ০৯ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের সাদা কাগজে স্বহস্তে লিখিত/পূরণকৃত আবেদনপত্র আগামী ০৯/১০/২০২৫ খ্রিষ্ট তারিখের মধ্যে অফিস চলাকালীন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে পৌঁছাতে হবে।

আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্র যেমন - সদ্য তোলা পাসপোর্ট আকারের ৩ কপি রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণ সংক্রান্ত সকল সনদপত্র, প্রথমশ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র (মূলকপি), পৌরসভা/ইউ.পি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, অভিজ্ঞতা সনদপত্র (যদি থাকে), জাতীয় পরিচয় পত্র এবং জন্ম নিবন্ধন সনদ সংযুক্ত করতে হবে। সকল ছবি ও সনদপত্র অবশ্যই ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে।

এছাড়াও, আবেদনপত্রের সাথে নিম্ন-স্বাক্ষরকারীর অনুকূলে যে কোন তফসিলী ব্যাংক হতে ৩০০/- (তিনশত) টাকা ব্যাংক ড্রাফট/পে অর্ডার সংযুক্ত করতে হবে। পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়।

পরীক্ষার তারিখ ও স্থান: প্রাথমিকভাবে বাছাইয়ের পর নির্বাচিত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

৪২ পদে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৪২ পদে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন