খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ৯টি শূন্য পদে জনবল নিয়োগ করা হবে।

পদসমূহ ও পদসংখ্যা:

  • উপ-রেজিস্ট্রার: ০১ টি
  • উপ-পরিচালক (অর্থ ও হিসাব): ০২ টি
  • উপ-পরিচালক (অডিট): ০১ টি
  • উপ-পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা): ০১ টি
  • উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন): ০১ টি
  • সহকারী পরিচালক (অ.হি.): ০১ টি
  • সহকারী শিক্ষক (চারু ও কারুকলা): ০১ টি
  • সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা): ০১ টি

বয়সসীমা:

  • উপ-রেজিস্ট্রার ও উপ-পরিচালক পদসমূহের জন্য সর্বোচ্চ ৪৮ বছর।
  • সহকারী পরিচালক পদের জন্য সর্বোচ্চ ৪২ বছর।
  • সহকারী শিক্ষক পদসমূহের জন্য সর্বোচ্চ ৩৫ বছর।
  • খুলনা বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রার্থীদের জন্য বয়স শিথিলযোগ্য।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন পূরণ করার পর, পূরণকৃত আবেদনপত্র ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ ১০ সেট আবেদনপত্র রেজিস্ট্রার, খুলনা বিশ্ববিদ্যালয় বরাবর ডাকযোগে বা সরাসরি প্রেরণ করতে হবে।

আবেদন ফি:

  • গ্রেড-০৫ থেকে গ্রেড-০৭ পদের জন্য ৬০০/- (ছয়শত) টাকা।
  • গ্রেড-১০ পদের জন্য ৫০০/- (পাঁচশত) টাকা।

আবেদন ফি মোবাইল ব্যাংকিং (রকেট) এর মাধ্যমে অনলাইনে পরিশোধ করতে হবে।

আবেদনের শেষ তারিখ:

আবেদনপত্র আগামী ০৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বিকাল ৫:০০ টার মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে রেজিস্ট্রার, খুলনা বিশ্ববিদ্যালয় কার্যালয়ে পৌঁছাতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

খুলনা বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

খুলনা বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

খুলনা বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ