সম্প্রতি পদ্মা অয়েল পিএলসি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর একটি অঙ্গ প্রতিষ্ঠান, এভিয়েশন বিভাগে স্থায়ী পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য বাংলাদেশী নাগরিকরা অনলাইনে আবেদন করতে পারবেন।

  • কম্পিউটার অপারেটর (ক্লারিক্যাল গ্রেড-সি): এইচএসসি/ডিপ্লোমা ইন কম্পিউটার পাশ এবং কম্পিউটারে টাইপিং-এ বাংলায় ২৫টি ও ইংরেজিতে ৩০টি শব্দ প্রতি মিনিটে গতি থাকতে হবে।
  • মেকানিক (নন ক্লারিক্যাল গ্রেড-৬) : অষ্টম শ্রেণি পাস সহ বৈধ লাইসেন্সধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাশ।
  • এটেডেন্ট (ফুয়েলিং) (নন ক্লারিক্যাল গ্রেড-৪): এসএসসি পাশ এবং সংশ্লিষ্ট কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা। এভিয়েশন রিফুয়েলিংয়ে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 

বয়সসীমা: সকল পদের জন্য প্রার্থীর বয়স অনুর্ধ্ব ৩২ বছর হতে হবে। তবে, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি/জেএসসি/সমমানের পরীক্ষার সনদপত্র বিবেচিত হবে।

বেতন স্কেল:

  • ক্লারিক্যাল গ্রেড-সি: ৯,৭০০-২৮,৫৮০ টাকা
  • নন ক্লারিক্যাল গ্রেড-৬: ১১,২০০-২৯,৮৫০ টাকা
  • নন ক্লারিক্যাল গ্রেড-৪: ৯,৭০০-২৫,৯১০ টাকা

আবেদনের প্রক্রিয়া:

আবেদন ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে http://poclb.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা:

  • অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু: ১৭ আগস্ট ২০২৫
  • অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ: ০৮ সেপ্টেম্বর ২০২৫

আবেদনপত্র সাবমিট করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১১২/- টাকা (অফেরতযোগ্য) জমা দিতে হবে।

পরীক্ষার তারিখ, সময় ও স্থান যোগ্য প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএস (SMS) এবং পদ্মা অয়েল পিএলসি এর ওয়েবসাইট (www.pocl.gov.bd), বিপিসি এর ওয়েবসাইট (www.bpc.gov.bd) ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ওয়েবসাইট (www.emrd.gov.bd) এর মাধ্যমে জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

পদ্মা অয়েল পিএলসি এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

পদ্মা অয়েল পিএলসি এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

পদ্মা অয়েল পিএলসি এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ