বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এর নিম্নবর্ণিত শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা:

  • সহকারী সচিব/সহকারী পরিচালক: ১৫টি
  • একাউন্টস অফিসার: ০১টি
  • বাজেট অফিসার: ০১টি
  • অডিট অফিসার: ০১টি
  • সহকারী প্রকৌশলী (সিভিল): ০১টি
  • সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল): ০১টি
  • সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল): ০১টি
  • অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিষ্ট: ০৮টি
  • গাড়ী চালক: ০৩টি
  • অফিস সহায়ক: ০৫টি

বয়সসীমা:

আবেদনের শেষ তারিখ অনুযায়ী সকল পদের জন্য প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে। তবে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

আবেদনের প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ওয়েবসাইট (www.ugc.gov.bd) এর “ডাউনলোড” নামক সেবা বক্সের “চাকুরি বিজ্ঞপ্তি” লিংক থেকে বিস্তারিত নির্দেশনা ও নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করতে হবে। সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এর অনুকূলে ক্রমিক নং ১-৮ এর জন্য ২০০/-, ক্রমিক নং ৯-১০ এর জন্য ১০০/-, এবং ক্রমিক নং ১১ এর জন্য ৫০/- টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। খামের উপর অবশ্যই প্রার্থীত পদের নাম উল্লেখ করতে হবে। চাকুরিরত প্রার্থীদের অবশ্যই স্ব-স্ব নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ:

আগামী ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদনপত্র বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭ ঠিকানায় পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র গ্রহণ করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

৩৭ পদে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৩৭ পদে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৩৭ পদে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন