মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদের রাজস্বখাতভুক্ত শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ৪৭০১ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম ও সংখ্যা:

  • সিপাই: ১০৫টি পদ
  • ওয়্যারলেস অপারেটর ১২টি পদ

বয়সসীমা: প্রার্থীদের বয়স ১০ আগস্ট, ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রেও একই বয়সসীমা প্রযোজ্য।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী যোগ্য প্রার্থীরা dnc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

গুরুত্বপূর্ণ তারিখ ও সময়:

  • অনলাইনে আবেদন শুরু: ১০ আগস্ট, ২০২৫ সকাল ১০:০০ টা
  • আবেদনের শেষ তারিখ: ৩১ আগস্ট, ২০২৫ বিকাল ৫:০০ টা
  • ফি জমা দেওয়ার শেষ সময়: অনলাইনে আবেদন সাবমিট করার ৭২ ঘণ্টার মধ্যে

আবেদন ফি: আবেদন ফি বাবদ ৫০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকা সহ মোট ৫৬ টাকা টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।

অন্যান্য যোগ্যতা: প্রার্থীদের পদ সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা, উচ্চতা, বুকের মাপ ও ওজন সংক্রান্ত শারীরিক যোগ্যতা এবং অবিবাহিত হওয়ার শর্ত পূরণ করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন।

পরীক্ষা সংক্রান্ত তথ্য: শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক বাছাই, লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য বিবেচনা করা হবে। পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে অধিদপ্তরের ওয়েবসাইটে জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

১১৭ পদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

১১৭ পদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ