সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, তেজগাঁও-এর নিজস্ব অর্থায়নে নিম্নবর্ণিত পদসমূহে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদসমূহ:

  • প্রভাষকঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি , প্রাণিবিজ্ঞান , ইংরেজি, : ৩ জন
    • বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- টাকা (গ্রেড-৯)
    • শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি ন্যূনতম ২য় শ্রেণি/সমমানের স্নাতক (সম্মান) ডিগ্রি।
  • সহকারী শিক্ষক, মাধ্যমিক শাখা (বাংলা ভার্সন):
    • বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/- টাকা (বিএড ডিগ্রিসহ, গ্রেড-১০) অথবা ১২,৫০০-৩০,২৩০/- টাকা (বিএড ডিগ্রি ব্যতীত)
    • শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি ন্যূনতম ২য় শ্রেণি/সমমানের স্নাতক (সম্মান) ডিগ্রি।
  • সহকারী শিক্ষক, প্রাথমিক শাখা (বাংলা ভার্সন):
    • বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/- টাকা (বিএড ডিগ্রিসহ, গ্রেড-১০) অথবা ১২,৫০০-৩০,২৩০/- টাকা (বিএড ডিগ্রি ব্যতীত)
    • শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে ৪ বছর মেয়াদি ন্যূনতম ২য় শ্রেণি/সমমানের স্নাতক (সম্মান) ডিগ্রি।
  • সহকারী শিক্ষক, প্রাথমিক শাখা (ইংরেজী ভার্সন):
    • বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/- টাকা (বিএড ডিগ্রিসহ, গ্রেড-১০) অথবা ১২,৫০০-৩০,২৩০/- টাকা (বিএড ডিগ্রি ব্যতীত)
    • শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে ৪ বছর মেয়াদি ন্যূনতম ২য় শ্রেণি/সমমানের স্নাতক (সম্মান) ডিগ্রি।

বয়সসীমা: ১১ আগস্ট ২০২৫ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩৫ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

আবেদনের প্রক্রিয়া:

  • আবেদন ফি: সহকারী শিক্ষক পদের জন্য ২০০/- (দুইশত) টাকা। এই ফি অগ্রণী ব্যাংকের যেকোন শাখা হতে “অধ্যক্ষ, সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, তেজগাঁও” বরাবর পে-অর্ডার করে জমা দিতে হবে।
  • আবেদনপত্রের সাথে পে-অর্ডারের মূল কপি, জীবনবৃত্তান্ত (মোবাইল নম্বর, ইমেইল ও বিস্তারিত ঠিকানাসহ), সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সংযুক্ত করতে হবে।
  • আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে অধ্যক্ষ, সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, তেজগাঁও, ঢাকা-১২১৫ ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১১ আগস্ট ২০২৫ তারিখ।

পরীক্ষার তথ্য: বাছাইকৃত যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষার সময়সূচী এসএমএস-এর মাধ্যমে জানানো হবে। লিখিত পরীক্ষার দিন অফিস থেকে প্রবেশপত্র বিতরণ করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ