জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর এর সাধারণ প্রশাসন ও সার্কিট হাউসের নিম্নবর্ণিত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য রংপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্ত আহবান করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা:

  • অফিস সহায়ক: ০৩টি
  • নিরাপত্তা প্রহরী: ০৬টি
  • পরিচ্ছন্নতা কর্মী: ০২টি
  • বেয়ারার: ০৩টি
  • বাবুর্চি: ০২টি
  • সহকারী বাবুর্চি: ০১টি
  • মালি: ০১টি

সর্বমোট পদ সংখ্যা: ১৮টি


বয়সসীমা: ০৭ জুলাই ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়।


আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীগণকে জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর এর ওয়েবসাইট http://dc.rangpur.teletalk.com.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও রংপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। একজন প্রার্থী কেবল একটি পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন ফি বাবদ অফেরতযোগ্য ৫৬/- (ছাপান্ন) টাকা টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।


আবেদনের সময়সীমা: অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হবে ০৭ জুলাই ২০২৫ তারিখ সকাল ১০:০০ টা থেকে এবং শেষ হবে ০৬ আগস্ট ২০২৫ তারিখ বিকাল ৫:০০ টায়। অনলাইনে আবেদনপত্র (Submit) করার সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।


পরীক্ষার তারিখ, সময় ও স্থান: নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর এর ওয়েবসাইট (http://dc.rangpur.gov.bd) এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানানো হবে।


বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

১৮ পদে জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

১৮ পদে জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

১৮ পদে জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

১৮ পদে জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ