Warning: unserialize(): Extra data starting at offset 1211 of 1253 bytes in /home/nahid34/public_html/core.php on line 134
বসুন্ধরা গ্রুপে চাকরির সুযোগ -Study Online Bd

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বসুন্ধরা গ্রুপ। প্রতিষ্ঠানটিতে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ/ এক্সিকিউটিভ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ/ এক্সিকিউটিভ।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর দুই বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করার সুযোগ আছে। মাইক্রোসফট অফিসে অভিজ্ঞতা থাকতে হবে। অনূর্ধ্ব ৩৫ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

কর্মস্থল

ঢাকা (দক্ষিণ কেরানীগঞ্জ), নারায়ণগঞ্জ (সোনারগাঁও)।

বেতন

আলোচনা সাপেক্ষে। টিএ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি , লাঞ্চের সুবিধা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

৪ মে, ২০২২।

সূত্রঃ NTV (25-04-2022)