বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA Job Circular 2026) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের জন্য ‘৮ম এনটিআরসিএ বিজ্ঞপ্তি-২০২৬’ প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ১৩,৫৯৯টি শূন্য পদে নিয়োগ সুপারিশ করা হবে।

নিচে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য, পদসংখ্যা, আবেদনের নিয়মাবলী এবং মান বণ্টন তুলে ধরা হলো। 

একনজরে ৮ম এনটিআরসিএ বিজ্ঞপ্তি ২০২৬

  • কর্তৃপক্ষ: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA)
  • পদের ধরন: প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান
  • মোট শূন্যপদ: ১৩,৫৯৯ টি (কম/বেশি হতে পারে)
  • আবেদনের মাধ্যম: অনলাইন (Teletalk)
  • ওয়েবসাইট: ntrca.gov.bd 

অধিদপ্তর ও পদভিত্তিক শূন্যপদের তালিকা

এনটিআরসিএ তিনটি ভিন্ন অধিদপ্তরের অধীনে এই নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে। অধিদপ্তর ও পদভিত্তিক শূন্যপদের বিবরণ নিচে দেওয়া হলো:

১. মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

এই অধিদপ্তরের অধীনে মোট ১০,২৭৮টি পদে নিয়োগ দেওয়া হবে।

  • অধ্যক্ষ (স্নাতক পাস কলেজ): ৫৮৪ টি
  • উপাধ্যক্ষ (স্নাতক পাস কলেজ): ৬২৭ টি
  • অধ্যক্ষ (উচ্চ মাধ্যমিক কলেজ): ৭৬৮ টি
  • প্রধান শিক্ষক (মাধ্যমিক বিদ্যালয়): ৩,৯২৩ টি
  • সহ: প্রধান শিক্ষক (মাধ্যমিক বিদ্যালয়): ৩,৮৭২ টি
  • প্রধান শিক্ষক (নিম্নমাধ্যমিক বিদ্যালয়): ৫০৪ টি

২. কারিগরি শিক্ষা অধিদপ্তর

এই অধিদপ্তরের অধীনে মোট ১৯০টি পদে নিয়োগ দেওয়া হবে।

  • অধ্যক্ষ (ব্যবসায় ব্যবস্থাপনা): ১১০ টি
  • সুপার (ভোকেশনাল): ৪০ টি
  • সহঃ সুপার (ভোকেশনাল): ৪০ টি

৩. মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

এই অধিদপ্তরের অধীনে মোট ৩,১৩১টি পদে নিয়োগ দেওয়া হবে।

  • অধ্যক্ষ (কামিল): ৩৪ টি
  • উপাধ্যক্ষ (কামিল): ৫৩ টি
  • অধ্যক্ষ (ফাজিল): ২০২ টি
  • উপাধ্যক্ষ (ফাজিল): ৩৪৩ টি
  • অধ্যক্ষ (আলিম): ২১৯ টি
  • উপাধ্যক্ষ (আলিম): ৩৭৭ টি
  • সুপার (দাখিল): ৮৯৯ টি
  • সহঃ সুপার (দাখিল): ১,০০৪ টি

গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচি

বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের সময়সীমা নিম্নরূপ:

  • আবেদন শুরুর তারিখ: ০৩ ফেব্রুয়ারি২০২৬ খ্রি.
  • আবেদনের শেষ তারিখ ও সময়: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. রাত ১১:৫৯ পর্যন্ত।
  • ফি জমাদানের শেষ সময়: ২০ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. রাত ১১:৫৯ পর্যন্ত।

পরীক্ষার মান বণ্টন ও সময়

নিয়োগ পরীক্ষাটি এমসিকিউ (MCQ) এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হবে।

পরীক্ষার ধাপসময়পূর্ণমানপাস নম্বর
MCQ পরীক্ষা১ ঘণ্টা৮০ নম্বর৪০% (আলাদা ভাবে)
শিক্ষাগত যোগ্যতার সনদ-১২ নম্বর-
মৌখিক পরীক্ষা-০৮ নম্বর-
সর্বমোট-১০০ নম্বর-

নেগেটিভ মার্কিং: প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

পরীক্ষার বিষয়সমূহ

প্রার্থীদের নিম্নলিখিত বিষয়গুলোর ওপর প্রস্তুতি নিতে হবে:

  1. আবশ্যিক: বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক)।
  2. প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা: আইন, বিধি/প্রবিধি, নীতিমালা, পরিপত্র, আদেশসমূহ এবং আর্থিক ব্যবস্থাপনা।
  3. অধিদপ্তর ভিত্তিক বিষয়:
    • সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর)।
    • কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা ও মৌলিক জ্ঞান (কারিগরি শিক্ষা অধিদপ্তর)।
    • মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা, আল কুরআন, হাদীস, ফিকাহ্, আরবী ভাষা ও ইসলামী শিক্ষা (মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর)।

আবেদন প্রক্রিয়া ও লিংক

আগ্রহী প্রার্থীদের টেলিটকের নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

বিঃদ্রঃ নিয়োগ সুপারিশ সম্পূর্ণ অটোমেশন পদ্ধতিতে সফটওয়্যারের মাধ্যমে মেধা ও পছন্দক্রম অনুসারে করা হবে। কোনো প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।