জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৮ সালের মাস্টার্স শেষ পর্ব। মৌখিক/ব্যবহারিক/মাঠকর্ম পরীক্ষা আগামী ৩০/০৯/২০২১ তারিখ থেকে ২৫/১০/২০২১ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার কেন্দ্র তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটঃ www.nubd.info/inf এ পাওয়া যাবে। উল্লেখ্য মৌখিক/ব্যবহারিক/মাঠকর্ম পরীক্ষা গ্রহণের জন্য নিয়ােগপ্রাপ্ত বহিঃপরীক্ষকগণ মােবাইলের ক্ষুদে বার্তার মাধ্যমে তার জন্য নির্ধারিত পরীক্ষা কেন্দ্রের নাম ও বিস্তারিত জানতে পারবেন। এ পরীক্ষার বহিঃপরীক্ষকগণকে TMIS Login-এ নিজ নিজ User Name, Password ব্যবহার করে TMIS Profile-এর Inbox থেকে নিয়ােগপত্র ডাউনলােড করার জন্য অনুরােধ করা হলাে। একই সাথে সংশ্লিষ্ট কেন্দ্র TMIS Login থেকে TMIS-এ কলেজের জন্য নির্ধারিত User Name, Password ব্যবহার করে TMIS Profile-এর Inbox থেকে Masters Final Year 2018-এর বিষয়ওয়ারী বহিঃপরীক্ষকের তালিকা ডাউনলােড করে নিবেন। সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত বহিঃপরীক্ষকের সাথে যােগাযােগ করে নিয়মানুযায়ী পরীক্ষার তারিখ নির্ধারণ, পরীক্ষা গ্রহণ ও অন-লাইনে নম্বর প্রেরণের ব্যবস্থা গ্রহণ করবেন। পরীক্ষা গ্রহণ, ডাটা-এন্ট্রি ও নম্বর প্রেরণ সংক্রান্ত নিয়মাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে। ডাটা এন্ট্রির ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্য বিশেষ ভাবে অনুরােধ করা হলাে।


২০১৮ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ

২০১৮ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ