জেলা প্রশাসকের কার্যালয়, নেত্রকোণা-এর অধীনে ইউনিয়ন পরিষদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করা হয়েছে।
পরীক্ষার সংক্রান্ত তথ্য:
পদের নাম: হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর
পরীক্ষার তারিখ: ০৪ ডিসেম্বর ২০২৬, শুক্রবার
পরীক্ষার সময়: সকাল ১০.০০ ঘটিকা
পরীক্ষার স্থান: নেত্রকোণা সরকারি কলেজ, দত্ত উচ্চ বিদ্যালয় এবং নেত্রকোণা সরকারি মহিলা কলেজ।
প্রবেশপত্র সংগ্রহ:
পরীক্ষার্থীদের অনুকূলে ইতিমধ্যে অনলাইনে ও ডাকযোগে প্রবেশপত্র প্রেরণ করা হয়েছে। যদি কোনো প্রার্থী ০২ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে ডাকযোগে প্রবেশপত্র না পান, তবে তাদের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং ০২ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহের জন্য অনুরোধ করা হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ