ADVERTISING
ADVERTISING

সিভিল সার্জন কার্যালয়, সিলেট এবং এর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহের স্থায়ী রাজস্ব খাতের ১১ থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় শুধুমাত্র সিলেট জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা:
১. পরিসংখ্যানবিদ - ০১ জন
২. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক - ০৪ জন
৩. কোল্ড চেইন টেকনিশিয়ান - ০১ জন
৪. কীটতত্বীয় টেকনিশিয়ান - ০২ জন
৫. ওয়ার্ড মাস্টার - ০১ জন
৬. স্টোর কিপার - ০২ জন
৭. স্বাস্থ্য সহকারী - ১৫৫ জন
৮. অফিস সহায়ক - ০৭ জন

মোট পদসংখ্যা: ১৭৩টি

বয়স সংক্রান্ত তথ্য: ০১ নভেম্বর ২০২৬ তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। এসএসসি বা সমমানের পরীক্ষার সনদ অনুযায়ী বয়স নির্ধারণ করা হবে।

ADVERTISING

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে https://cssylhet.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন সম্পন্ন করার পর টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা:
আবেদন শুরু: ২৬ নভেম্বর ২০২৬, সকাল ১০:০০ টা থেকে।
আবেদনের শেষ তারিখ: ২৫ ডিসেম্বর ২০২৬, বিকাল ০৪:০০ টা পর্যন্ত।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

১৭৩ পদে সিভিল সার্জন কার্যালয় সিলেটের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

১৭৩ পদে সিভিল সার্জন কার্যালয় সিলেটের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

১৭৩ পদে সিভিল সার্জন কার্যালয় সিলেটের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন