বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)-এর রাজস্ব খাতভুক্ত ৪টি ক্যাটাগরির ৮টি শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপের পরীক্ষার জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
পরীক্ষার ধরণ ও তারিখ:
১. ফটোগ্রাফার: ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা আগামী ০১ ডিসেম্বর ২০২৬ (দুপুর ০২:০০ ঘটিকা)।
২. ড্রাফটসম্যান ও ডাটা এন্ট্রি অপারেটর: মৌখিক পরীক্ষা আগামী ০২ ডিসেম্বর ২০২৬ (দুপুর ০২:০০ ঘটিকা)।
পরীক্ষার স্থান:
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি), ফার্মগেট, ঢাকা।
প্রয়োজনীয় কাগজপত্র:
পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র, শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদপত্র, কোটা সংক্রান্ত সনদ এবং ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সাথে আনতে হবে। এছাড়া সকল কাগজপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
বিশেষ নির্দেশনা:
পরীক্ষা শুরু হওয়ার অন্তত ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ