ADVERTISING
ADVERTISING

বাংলাদেশ চা বোর্ডের ৫টি ক্যাটাগরির ২২টি শূন্য পদে জনবল নিয়োগের জন্য মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচী প্রকাশ করা হয়েছে।

পদের নামসমূহ: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, গাড়িচালক, কুক, চেইনম্যান এবং কুক কাম বেয়ারার।

পরীক্ষার তারিখ ও সময়: পদভেদে আগামী ২৩ নভেম্বর ২০২৬ এবং ২৪ নভেম্বর ২০২৬ তারিখে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হবে নির্ধারিত দিনে সকাল ১০:০০ টা এবং দুপুর ০২:০০ টায়।

পরীক্ষার স্থান: বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, বায়েজিদ বোস্তামী রোড, নাসিরাবাদ, চট্টগ্রাম।

ADVERTISING

প্রয়োজনীয় কাগজপত্র: মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন এবং প্রবেশপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া সকল কাগজপত্রের ০২টি করে সত্যায়িত ফটোকপি এবং ০২ কপি রঙিন ছবি জমা দিতে হবে।

বিশেষ নির্দেশনা: গাড়িচালক পদের প্রার্থীদের অবশ্যই ড্রাইভিং লাইসেন্সের মূলকপি ও সত্যায়িত অনুলিপি সাথে আনতে হবে। চাকুরীরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র (NOC) দাখিল করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ চা বোর্ডের মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন