বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় (বিএসসিএস) কর্তৃক পরিচালিত ৯টি ব্যাংক ও ০২টি আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (সাধারণ) (গ্রেড-৯) পদের লিখিত পরীক্ষার ফলাফল এবং সময়সূচি ও পরীক্ষা কেন্দ্র সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
প্রিলিমিনারি (MCQ) পরীক্ষায় উত্তীর্ণ মোট ৮৯৫৭ জন প্রার্থীর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার বিস্তারিত তথ্য:
ADVERTISING
- পদের নাম: সিনিয়র অফিসার (সাধারণ) (গ্রেড-৯)
- মোট শূন্য পদ (মূল বিজ্ঞপ্তি অনুসারে): ৯০৩টি
- পরীক্ষার ধরন: লিখিত পরীক্ষা
- পরীক্ষার তারিখ: ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার
- সময়: সকাল ৯:৩০টা থেকে সকাল ১১:৩০টা পর্যন্ত
- পরীক্ষা কেন্দ্র: ঢাকা মহানগরীর ০৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে:
- লালমাটিয়া গার্লস হাই স্কুল এন্ড কলেজ, লালমাটিয়া, ঢাকা
- শের-এ-বাংলা নগর সরকারি বয়েজ হাই স্কুল, আগারগাঁও, ঢাকা
- শের-এ-বাংলা নগর সরকারি গার্লস হাই স্কুল, আগারগাঁও, ঢাকা
- ধানমন্ডি সরকারি বয়েজ হাই স্কুল, মিরপুর রোড, ঢাকা
গুরুত্বপূর্ণ নির্দেশনা:
- লিখিত পরীক্ষার জন্য পৃথক কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্রই লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে।
- প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
- পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘন্টা পূর্বে পরীক্ষার্থীদেরকে কেন্দ্রে উপস্থিত হতে হবে।
- পরীক্ষার কেন্দ্রে কোনো প্রকার কাগজ, বই, মানিব্যাগ, ক্যালকুলেটর, ইলেক্ট্রনিক কার্ড, ডিজিটাল/স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেক্ট্রনিক ডিভাইস, ব্যাগ ইত্যাদি নিয়ে প্রবেশ করা যাবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ