ADVERTISING
ADVERTISING

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশিত হয়েছে। নিম্নলিখিত পদসমূহের মৌখিক পরীক্ষা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের প্রধান কার্যালয়, বলাকা ভবন, মিনি কনফারেন্স রুম (৪র্থ তলা)-এ অনুষ্ঠিত হবে:

  • জুনিয়র অফিসার (লাইসেন্স এন্ড ট্রেনিং কো-অর্ডিনেটর)
  • প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট (জিএসই)
  • অপারেশন্স অ্যাসিস্ট্যান্ট (এফওডিসিসি)
  • প্রেস অ্যাসিস্ট্যান্ট
  • প্রভিশনিং কন্ট্রোল অ্যাসিস্ট্যান্ট
  • জুনিয়র টেইলর কাম আপহোলস্টার
  • জুনিয়র ফটোগ্রাফার
  • সিডিউলিং অ্যাসিস্ট্যান্ট (এমটি)

পরীক্ষার তারিখ ও সময়:

  • ২৩ নভেম্বর ২০২৬ (সোমবার): জুনিয়র অফিসার (লাইসেন্স এন্ড ট্রেনিং কো-অর্ডিনেটর) পদের মৌখিক পরীক্ষা বেলা ১.০০ টায় অনুষ্ঠিত হবে।
  • ২৪ নভেম্বর ২০২৬ (মঙ্গলবার): প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট (জিএসই), অপারেশন্স অ্যাসিস্ট্যান্ট (এফওডিসিসি), প্রেস অ্যাসিস্ট্যান্ট, প্রভিশনিং কন্ট্রোল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র টেইলর কাম আপহোলস্টার এবং জুনিয়র ফটোগ্রাফার পদের মৌখিক পরীক্ষা বেলা ১.০০ টায় অনুষ্ঠিত হবে।
  • ২৫ নভেম্বর ২০২৬ (বুধবার): সিডিউলিং অ্যাসিস্ট্যান্ট (এমটি) পদের মৌখিক পরীক্ষা বেলা ১.০০ টায় অনুষ্ঠিত হবে।
  • ২৬ নভেম্বর ২০২৬ (বৃহস্পতিবার): সিডিউলিং অ্যাসিস্ট্যান্ট (এমটি) পদের মৌখিক পরীক্ষা বেলা ১.০০ টায় অনুষ্ঠিত হবে।

মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের নিম্নলিখিত ডকুমেন্টসহ যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ করা হচ্ছে:

ADVERTISING
  1. আ্যাডমিট কার্ডের কালার প্রিন্ট ২ কপি।
  2. টেলিটক প্রদত্ত আ্যাপ্রিক্যান্ট কপি (কালার প্রিন্ট)।
  3. পাসপোর্ট সাইজের সত্যায়িত ০২ কপি ছবি।
  4. জাতীয় পরিচয়পত্র ও জন্ম (নিবন্ধন) সনদের মূলকপি এবং ০১ (এক) সেট সত্যায়িত ফটোকপি।
  5. ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রের মূলকপি এবং ০১ (এক) সেট সত্যায়িত ফটোকপি।
  6. সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিটের মূলকপি এবং ০১ (এক) সেট সত্যায়িত ফটোকপি।
  7. কম্পিউটার জ্ঞান/ দক্ষতা সংক্রান্ত সনদের মূলকপি এবং ০১ (এক) সেট সত্যায়িত ফটোকপি।
  8. প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদের মূলকপি এবং ০১ (এক) সেট সত্যায়িত ফটোকপি।
  9. কোটায় আবেদনকারী প্রার্থীদেরকে কোটার সমর্থনে সরকার কর্তৃক প্রদত্ত দলিলাদি।
  10. অন্যান্য আনুষঙ্গিক ডকুমেন্টস (যদি থাকে) এর মূলকপি এবং ০১ (এক) সেট সত্যায়িত ফটোকপি।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন