ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি)-তে আউটসোর্সিং পুন:বিজ্ঞপ্তির আওতায় সেবাকর্মী নির্বাচনের লক্ষ্যে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করা হয়েছে। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
পদের নাম ও সংখ্যা:
১. প্লান্বার (ক্যাটাগরি-২) - ০১টি
২. স্যানিটারি এটেনডেন্ট (ক্যাটাগরি-৫) - ০১টি
পরীক্ষার তারিখ ও সময়: ১৮ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখ, সকাল ১০:০০ ঘটিকা।
পরীক্ষার স্থান: ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি, গণকবাড়ী, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯।
প্রয়োজনীয় কাগজপত্র: মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে দাখিলকৃত সকল কাগজপত্র ও শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে।
অন্যান্য তথ্য: পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএ/ডিএ (TA/DA) প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ