বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কর্তৃক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এর বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
গত ১৯.০৭.২০২৬ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় নিম্নলিখিত পদে উত্তীর্ণ প্রার্থীরা হলেন:
কাগজপত্র জমা দেওয়ার প্রক্রিয়া (মেডিকেল অফিসার, সহকারী রেজিষ্ট্রার ও ইমার্জেন্সি মেডিকেল অফিসার পদের জন্য):
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের BPSC Form-5A [Applicant’s Copy] এর সাথে বিজ্ঞপ্তিতে উল্লিখিত সত্যায়িত কাগজপত্র আগামী ২৪.১১.২০২৬ থেকে ০৩.১২.২০২৬ তারিখের মধ্যে (সকাল ১০:০০ টা থেকে বিকাল ৩:০০ টা পর্যন্ত, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) পরিচালক, ইউনিট-৬, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবর সরাসরি অথবা ডাকযোগে প্রেরণ করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
গুরুত্বপূর্ণ নির্দেশনা: প্রতিটি ডকুমেন্টে প্রার্থীকে তার রেজিস্ট্রেশন নম্বর অবশ্যই লিখতে হবে।
এসিস্ট্যান্ট প্রোগ্রামার পদের জন্য বিশেষ নির্দেশনা:
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এর “এসিস্ট্যান্ট প্রোগ্রামার” (গ্রেড-৯) পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সংশ্লিষ্ট এপ্টিটিউড পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর BPSC-5A সহ অন্যান্য কাগজপত্র জমা দিতে হবে। এই পদের জন্য কাগজপত্র জমা দেওয়ার তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলী পরবর্তীতে জাতীয় দৈনিক পত্রিকা এবং কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ