বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের স্টোর অফিসার এবং এস্টিমেটর/সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।
পরীক্ষার তারিখ ও সময়:
আগামী ১৭ নভেম্বর ২০২৬ এবং ১৮ নভেম্বর ২০২৬ তারিখ প্রতিদিন বিকাল ০৩:০০ ঘটিকায় পরীক্ষা শুরু হবে।
পরীক্ষার স্থান:
প্রধান কার্যালয়, সেতু ভবন (৩য় তলা, কক্ষ নং ২০৩), নিউ এয়ারপোর্ট রোড, বনানী, ঢাকা।
প্রয়োজনীয় কাগজপত্র:
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, অভিজ্ঞতা সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদপত্র, কোটার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), ০৪ কপি পাসপোর্ট সাইজের ছবি, প্রবেশপত্র এবং অনলাইন আবেদনপত্রের প্রিন্টেড কপি সাথে আনতে হবে। এছাড়া সকল কাগজের এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
অন্যান্য তথ্য:
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভ্রমণ ভাতা বা দৈনিক ভাতা (TA/DA) প্রদান করা হবে না। পরীক্ষার সময়সূচি প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমেও অবহিত করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ