স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীন ঔষধ প্রশাসন অধিদপ্তরে ১৭ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সুপারিশের ভিত্তিতে এই প্রার্থীদের অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
পদের নাম ও সংখ্যা: ঔষধ তত্ত্বাবধায়ক (নন-ক্যাডার) - ১৭টি পদ।
বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০/- (গ্রেড-৯)।
যোগদানের তারিখ ও সময়: আগামী ২২ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে যোগদান করতে হবে।
যোগদানের স্থান: মহাপরিচালক, ঔষধ প্রশাসন অধিদপ্তর, মহাখালী, ঢাকা বরাবর সরাসরি যোগদানপত্র জমা দিতে হবে।
অন্যান্য শর্তাবলী:
নিযুক্ত কর্মকর্তাদের চাকরিতে যোগদানের সময় ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ড সম্পাদন করতে হবে এবং যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণ সম্বলিত ঘোষণাপত্র দাখিল করতে হবে। এছাড়া চাকরিতে যোগদানের প্রথম দুই বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে। নির্ধারিত তারিখে যোগদান করতে ব্যর্থ হলে প্রার্থীর নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ