ADVERTISING
ADVERTISING

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর রিসার্চ ফেলো নির্বাচন কমিটির সুপারিশ এবং ৩৬৭তম বোর্ড সভার অনুমোদন অনুযায়ী অপেক্ষমান তালিকা হতে ৭ জন প্রার্থীকে রিসার্চ ফেলো হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা: রিসার্চ ফেলো (০৭ জন)

ভাতা ও সুবিধাসমূহ:
নির্বাচিত ফেলোরা মাসিক ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার) টাকা ভাতা এবং বার্ষিক ৬০,০০০/- (ষাট হাজার) টাকা আনুষঙ্গিক ভাতা প্রাপ্য হবেন।

যোগদানের শেষ তারিখ:
মনোনীত প্রার্থীদের আগামী ২৫ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে সচিব, বিসিএসআইআর-এর নিকট যোগদানপত্র দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

ADVERTISING

অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য:
১. ফেলোশিপের মেয়াদ প্রাথমিক পর্যায়ে ০১ বছর, যা সন্তোষজনক অগ্রগতির ভিত্তিতে সর্বোচ্চ ৪ বছর পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
২. যোগদানের সময় ৩০০/- টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা জমা দিতে হবে।
৩. বিসিএসআইআর-এর চিকিৎসক কর্তৃক শারীরিক যোগ্যতার সনদ গ্রহণ করতে হবে।
৪. রিসার্চ ফেলো হিসেবে দায়িত্বরত অবস্থায় অন্য কোনো প্রতিষ্ঠানে কাজ করা যাবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এ নিয়োগ প্রজ্ঞাপন প্রকাশ

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এ নিয়োগ প্রজ্ঞাপন প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন