বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (BARI) বিভিন্ন পদের লিখিত পরীক্ষার তারিখ, সময় এবং কেন্দ্র সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট পদের আবেদনকারী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে।
পদের নাম: গ্রস্থাগারিক, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ), এস্টিমেটর এবং ফোরম্যান।
পরীক্ষার তারিখ ও সময়: ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার বিকাল ০৩:০০ ঘটিকা।
পরীক্ষার স্থান: সরকারী মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত তথ্য: প্রার্থীরা আগামী ১৯ নভেম্বর ২০২৬ তারিখ বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত https://bari.teletalk.com.bd ওয়েবসাইট থেকে তাদের প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড করতে পারবেন। পরীক্ষায় অংশগ্রহণের জন্য অবশ্যই রঙিন প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।
পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা:
১. পরীক্ষার্থীদের কালো বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে। পেন্সিল ব্যবহার করা যাবে না।
২. পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি বা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
৩. পরীক্ষার্থীদের পরীক্ষার অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে।
৪. পরীক্ষার জন্য কোনো প্রকার টিএ/ডিএ (TA/DA) প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ