পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের ১৩-২০তম গ্রেডের বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। দীর্ঘ যাচাই-বাছাই এবং এমসিকিউ, লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।
নির্বাচিত পদের নাম ও সংখ্যা:
১. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ১৫ জন
২. কম্পিউটার অপারেটর: ৪ জন
৩. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২০ জন
৪. অফিস সহায়ক: ৩৬ জন
পরীক্ষা সংক্রান্ত তথ্য:
বিগত ০৩.০৪.২০২৪ ও ১০.০৪.২০২৪ তারিখে এমসিকিউ পরীক্ষা, ১২.০৬.২০২৪ তারিখে লিখিত পরীক্ষা, ১৮.০৭.২০২৪ তারিখে ব্যবহারিক পরীক্ষা এবং ১২.১০.২০২৪ থেকে ০২.১১.২০২৪ তারিখ পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
পরবর্তী প্রক্রিয়া:
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র তাদের আবেদনে উল্লিখিত স্থায়ী ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হবে। এছাড়া ফলাফল পরিকল্পনা বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও সংগ্রহ করা যাবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ