মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর ২০২৬ সালের এইচএসসি (সাপ্রিমেন্টারি) পরীক্ষার আবেদন ফরম পূরণের সময়সূচী ও বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করেছে। শুধুমাত্র ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সর্বোচ্চ ২ (দুই) বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
অনলাইনে ফরম পূরণ শুরু: ০৫ নভেম্বর ২০২৬
অনলাইনে ফরম পূরণ শেষ: ০৯ নভেম্বর ২০২৬
সোনালী ই-সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ: ১০ নভেম্বর ২০২৬
পরীক্ষা শুরুর তারিখ: ০১ ডিসেম্বর ২০২৬
আবেদন প্রক্রিয়া:
শিক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম অনলাইনের (e-FF) মাধ্যমে সম্পন্ন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বোর্ডের ওয়েবসাইট (www.dinajpurboard.gov.bd) থেকে EIIN ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে পরীক্ষার্থী নির্বাচন ও ফি জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করবেন। ফি সোনালী ব্যাংক অনলাইন একাউন্ট, কার্ড অথবা মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট, উপায় ইত্যাদি) এর মাধ্যমে পরিশোধ করা যাবে।
পরীক্ষার ফি সংক্রান্ত তথ্য:
প্রতি পত্রের (তত্ত্বীয়) জন্য ফি ১২৫ টাকা এবং ব্যবহারিক বিষয়ের জন্য অতিরিক্ত ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া কেন্দ্র ফি বাবদ পরীক্ষার্থী প্রতি ৪৫০ টাকা সংশ্লিষ্ট কেন্দ্রে প্রদান করতে হবে।
সিলেবাস:
সাপ্রিমেন্টারি পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) কর্তৃক প্রণীত ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ