পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন ফরেন সার্ভিস একাডেমির একটি পদের সরাসরি নিয়োগের লক্ষ্যে মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচী প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি)।
পদের নাম: ব্যক্তিগত কর্মকর্তা (১০ম গ্রেড)
পরীক্ষার তারিখ ও সময়: আগামী ১০ নভেম্বর ২০২৬ তারিখ, সকাল ১০:০০ ঘটিকা থেকে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার স্থান: বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।
প্রয়োজনীয় কাগজপত্র: মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের সকল শিক্ষাগত যোগ্যতার মূল বা সাময়িক সনদ, বিপিএসসি ফরম-৫এ (Applicant’s Copy), প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র, এবং নাগরিকত্ব সনদসহ বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল ডকুমেন্টের ০১ (এক) সেট সত্যায়িত ফটোকপি বোর্ডে জমা দিতে হবে।
বিশেষ নির্দেশনাবলী: মৌখিক পরীক্ষার জন্য নতুন করে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। প্রার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে সংশ্লিষ্ট বোর্ডে উপস্থিত হতে হবে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা কোনো ধরণের ইলেকট্রনিক যোগাযোগ যন্ত্র বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: