বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) কর্তৃক নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ মেরিন একাডেমি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কোস্ট গার্ডের বিভিন্ন পদের বাছাই (MCQ Type) পরীক্ষার তারিখ, কেন্দ্র ও আসন বিন্যাস সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম ও সংখ্যা:
১. উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক): ০৪টি পদ
২. নার্স: ০২টি পদ

পরীক্ষার তারিখ ও সময়:
আগামী ১৯ নভেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) বিকাল ৩:০০ টা থেকে ৪:০০ টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার স্থান ও কেন্দ্র:
ঢাকার শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, তেজগাঁও আদর্শ স্কুল এন্ড কলেজ এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গুরুত্বপূর্ণ নির্দেশনাবলি:
১. প্রার্থীদের দুপুর ২:৩০ মিনিটের মধ্যে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে। এরপর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।
২. প্রবেশপত্র কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) অথবা টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষা দেওয়া যাবে না।
৩. ১০০ নম্বরের বাছাই পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে।
৪. পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ কোস্ট গার্ডের MCQ পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস প্রকাশ

বাংলাদেশ কোস্ট গার্ডের MCQ পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন