সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর ৯ম গ্রেডে জনবল নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (বিপিএসসি) সুপারিশের ভিত্তিতে এই নিয়োগ প্রদান করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা: সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদে মোট ২৬ জনকে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হয়েছে।
বেতন স্কেল: নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯ম গ্রেডে ৪৪,০০০-১,০৫,৯০০/- টাকা স্কেলে বেতন ও অন্যান্য ভাতাদি প্রাপ্ত হবেন।
যোগদানের তারিখ ও স্থান: নির্বাচিত প্রার্থীদের আগামী ১৭ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখের মধ্যে সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বরাবর যোগদান করতে হবে। নির্ধারিত তারিখে যোগদান না করলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
গুরুত্বপূর্ণ শর্তাবলি:
১. যোগদানের সময় ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক না নেওয়ার অঙ্গীকারনামা (বন্ড) জমা দিতে হবে।
২. নির্ধারিত ফরমে চেয়ারম্যান, বিআরটিএ বরাবর সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে হবে।
৩. চাকরিতে যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে।
৪. বিআরটিএ কর্তৃক নির্ধারিত প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ