অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ক্যাশিয়ার ও ক্যাটালগার পদের ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
পরীক্ষার তারিখ ও সময়:
আগামী ১১ ও ১২ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১০:০০ টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার স্থান:
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, কক্ষ নম্বর-৩০১, ৩য় তলা, ভবন নং-০৭, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
প্রয়োজনীয় কাগজপত্রাদি (মূল কপি ও সত্যায়িত ফটোকপি):
১. সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র।
২. কোটা সংক্রান্ত সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) ও অন্যান্য প্রয়োজনীয় সনদ।
৩. জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ ও চারিত্রিক সনদপত্র।
৪. ০৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৫. অনলাইন আবেদনের ০২টি কপি (Applicant's Copy)।
৬. লিখিত পরীক্ষার প্রবেশপত্রের (Admit Card) ০২টি কপি।
বিশেষ নির্দেশনা:
প্রার্থীদের পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে বাংলাদেশ সচিবালয়ের ০২ নং গেইটে প্রবেশপত্রসহ উপস্থিত থাকতে হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ