ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (ICB)-এ জনবল নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।
পদের নাম ও সংখ্যা: সিকিউরিটি অফিসার (০১টি পদ)
মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: আগামী ২৬ অক্টোবর এবং ২৭ অক্টোবর ২০২৬ তারিখে নির্ধারিত সময় অনুযায়ী মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার স্থান: বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবন), মতিঝিল, ঢাকা।
প্রবেশপত্র সংগ্রহ: প্রার্থীগণ বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) হতে আগামী ২৭/১০/২০২৬ তারিখ পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।
প্রয়োজনীয় দলিলাদি: মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদেরকে স্বহস্তে লিখিত আবেদনপত্র, প্রবেশপত্র, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ এবং প্রয়োজনীয় অন্যান্য দলিলাদির মূল কপি ও সত্যায়িত ফটোকপি সাথে আনতে হবে।
অন্যান্য তথ্য: চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র (NOC) প্রদর্শন করতে হবে। এছাড়া পরীক্ষার সময় মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সাথে রাখা যাবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ