বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর বিভিন্ন ক্যাটাগরির শূন্য পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত প্রিলিমিনারি (MCQ) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গত ০৩/১০/২০২৬ তারিখে অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর অনুযায়ী তালিকা প্রকাশ করা হয়েছে।
পদের নামসমূহ: সহকারী পরিচালক (হিসাব/অর্থ/নিরীক্ষা), সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা, সহকারী অর্থ কর্মকর্তা, সহকারী নিরীক্ষা কর্মকর্তা, সহকারী ও কোষাধ্যক্ষ এবং নিম্নমান সহকারী, সময় রক্ষক ও সহকারী কোষাধ্যক্ষ।
লিখিত পরীক্ষার তারিখ ও সময়:
প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ৩১/১০/২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্র ও সঠিক সময় প্রার্থীদেরকে এসএমএস-এর মাধ্যমে যথা সময়ে জানানো হবে।
প্রবেশপত্র সংগ্রহ:
লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইট থেকে নতুন করে প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ