অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের শূন্য পদসমূহে নিয়োগের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। বিভাগীয় নির্বাচন কমিটির সুপারিশের ভিত্তিতে মোট ১০ জন প্রার্থীকে সাময়িকভাবে নির্বাচিত করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা:
অফিস সহায়ক - ১০ জন
গুরুত্বপূর্ণ তথ্য:
নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা (Medical Board) এবং পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করা হবে। প্রার্থীরা সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে পুলিশ ভেরিফিকেশন ফরম ডাউনলোড করে তা পূরণপূর্বক প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দিতে হবে। যদি কোনো প্রার্থীর দেওয়া তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হয়, তবে তার নিয়োগের সুপারিশ বাতিল করা হবে।
ফরম জমা দেওয়ার শেষ তারিখ: ২ নভেম্বর ২০২৬ (অফিস চলাকালীন সময়)।
জমা দেওয়ার স্থান: প্রশাসন শাখা, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ