ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা: উপসহকারী প্রকৌশলী (সিভিল) - ০৪টি
পরীক্ষার তারিখ: ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার
পরীক্ষার সময়: বিকাল ০৩:০০টা হতে ০৫:০০টা পর্যন্ত (মোট ২ ঘণ্টা)
পরীক্ষার স্থান: তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় (Tejgaon Govt. High School), তেজগাঁও, ঢাকা।
পরীক্ষার মান বণ্টন: মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় বিষয়ভিত্তিক ১৫০ নম্বর, গণিত ২০ নম্বর এবং ইংরেজি ভাষা দক্ষতার ওপর ৩০ নম্বর থাকবে।
প্রবেশপত্র সংক্রান্ত: পরীক্ষার্থীরা বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
গুরুত্বপূর্ণ নির্দেশনা: পরীক্ষা শুরুর অন্তত ১ ঘণ্টা পূর্বে কেন্দ্রে উপস্থিত হতে হবে। দুপুর ০২:৪৫ মিনিটের পর কোনো পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষার সময় উভয় কান দৃশ্যমান রাখতে হবে। কেন্দ্র অভ্যন্তরে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ডিজিটাল ওয়াচ বা কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ