বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর রাজস্ব খাতভুক্ত একটি পদে অপেক্ষমাণ তালিকা হতে ২য় ধাপে ৩ জন প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগ প্রদান করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের নির্দিষ্ট শর্ত সাপেক্ষে নির্ধারিত কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ০৩টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
যোগদানের শেষ তারিখ: ০১ নভেম্বর ২০২৬ (অফিস চলাকালীন সময় পর্যন্ত)
যোগদান প্রক্রিয়া ও শর্তাবলী:
নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের নিজ ব্যবস্থাপনায় সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্য পরীক্ষার সনদ এবং ডোপ টেস্ট রিপোর্ট যোগদানের সময় দাখিল করতে হবে। এছাড়া চাকরিতে যোগদানের সময় ০২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং সকল মূল সনদের সত্যায়িত এক সেট ফটোকপি জমা দিতে হবে। নির্বাচিত প্রার্থীদের আগামী ১লা নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে সংশ্লিষ্ট উইং পরিচালক বা জেলা পরিসংখ্যান কার্যালয়ের মাধ্যমে মহাপরিচালক, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বরাবর যোগদানপত্র জমা দিতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ