কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) জনবল নিয়োগের লক্ষ্যে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি চুক্তিভিত্তিক মেয়াদে যোগ্য প্রার্থী নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে আবেদন আহ্বান করছে।

পদের নাম ও সংখ্যা:
১. ম্যানেজার (এইচআরএম/এডমিন) - ০১টি।

শিক্ষাগত যোগ্যতা: মানবসম্পদ ব্যবস্থাপনা/ব্যবস্থাপনা বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: ০৬ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে হবে।

আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের কাভার লেটারসহ বিস্তারিত জীবনবৃত্তান্ত (CV), সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত কপি, মার্কশিট, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ এবং ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ আবেদন করতে হবে। আবেদনের সাথে ১,০০০/- (এক হাজার) টাকার পে-অর্ডার (কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের অনুকূলে) সংযুক্ত করতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা: আবেদনপত্র ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে 'ডেপুটি জেনারেল ম্যানেজার (এইচআরএম ও এডমিন), কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড, ইউনিক হাইটস (লেভেল-১৭), ১১৭ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ইস্কাটন, ঢাকা-১২১৭' এই ঠিকানায় পৌঁছাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২০ অক্টোবর ২০২৬ (অফিস চলাকালীন সময়ের মধ্যে)।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন