বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) ৮ম নিয়োগ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) পরীক্ষার MCQ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে।

মৌখিক পরীক্ষার তারিখ ও সময়:
MCQ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১৫ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ০৯:০০ টা হতে শুরু হবে। উত্তীর্ণ প্রার্থীদের মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমে পরীক্ষার তারিখ, সময় ও স্থান বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। এছাড়া এনটিআরসিএ-এর অফিশিয়াল ওয়েবসাইটেও সিডিউল পাওয়া যাবে।

পরীক্ষার স্থান:
এনটিআরসিএ কার্যালয়, ৩৭/৩/এ, ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকা-১০০০।

প্রয়োজনীয় কাগজপত্র:
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ও নম্বরপত্র, অভিজ্ঞতার সনদপত্র, নিয়োগ ও যোগদানপত্র, এমপিওভুক্তির সকল কাগজপত্র, প্রশিক্ষণ সনদ (যদি থাকে), জাতীয় পরিচয়পত্র (NID) এবং MCQ পরীক্ষার প্রবেশপত্রের মূলকপি সাথে আনতে হবে। এছাড়া সকল কাগজপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

উপস্থিতি:
প্রার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট পূর্বে নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (NTRCA) মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (NTRCA) মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন