বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একটি পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। উক্ত পরীক্ষার ভিত্তিতে ১ জন প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ বা মনোনয়ন প্রদান করা হয়েছে।
পদের নাম: সহকারী প্রকৌশলী (পুর)/উপজেলা সহকারী প্রকৌশলী (৯ম গ্রেড)
প্রতিষ্ঠানের নাম: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর
মনোনীত প্রার্থীর সংখ্যা: ০১ জন
নিয়োগ প্রক্রিয়া: সাময়িকভাবে মনোনীত প্রার্থীর সকল সনদ ও তথ্য যাচাই এবং স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য বিবেচিত হওয়া সাপেক্ষে সংশ্লিষ্ট মন্ত্রণালয় চূড়ান্ত নিয়োগ প্রদান করবে। আবেদনে কোনো ভুল তথ্য বা জালিয়াতি প্রমাণিত হলে প্রার্থীর মনোনয়ন বাতিল করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ