পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ১৩তম থেকে ২০তম গ্রেডের (৩য় ও ৪র্থ শ্রেণি) বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকায় অনুষ্ঠিত এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
উত্তীর্ণ পদের নাম ও সংখ্যা:
১. কম্পিউটার অপারেটর: ১৬ জন
২. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ৩৮ জন
৩. ক্যাশিয়ার: ১১ জন
৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৪৮ জন
৫. ডেসপাচ রাইডার: ১৪ জন
৬. অফিস সহায়ক: ৫১ জন
পরবর্তী পরীক্ষার নির্দেশনা:
১. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার স্থান এবং সময়সূচি পরবর্তীতে মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে (www.mochta.gov.bd) প্রকাশ করা হবে।
২. ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীকে অবশ্যই লিখিত পরীক্ষার মূল প্রবেশপত্র সাথে আনতে হবে।
৩. পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র এবং সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র আবশ্যিকভাবে সাথে রাখতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: