ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব প্রশাসনের অধীনে বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। বিভাগীয় বাছাই কমিটি, খুলনা কর্তৃক প্রার্থীদের লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্তভাবে বাছাই ও সুপারিশ করা হয়েছে।

পরীক্ষার সময়কাল:
গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে লিখিত পরীক্ষা, ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ব্যবহারিক পরীক্ষা এবং ২৮ ও ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরবর্তী ধাপ:
চূড়ান্তভাবে সুপারিশকৃত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সন্তোষজনক হওয়া সাপেক্ষে জেলা প্রশাসক, ঝিনাইদহ কর্তৃক নিয়োগাদেশ জারি করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের চূড়ান্ত ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন