প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের রাজস্বখাতভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্যাবলী:
বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)।
যোগদানের তারিখ: ০১ অক্টোবর ২০২৬ তারিখ, বৃহস্পতিবার (অফিস চলাকালীন)।
যোগদানের স্থান: জেলা প্রাথমিক শিক্ষা অফিস, পিরোজপুর (সশরীরে উপস্থিত হয়ে যোগদান করতে হবে)।
অন্যান্য শর্তাবলী:
১. চাকরিতে যোগদানের সময় ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক না নেওয়ার অঙ্গীকারনামা বা বন্ড জমা দিতে হবে।
২. যোগদানের পর নির্ধারিত ২ মাসের প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে এবং ৪ বছরের মধ্যে মৌলিক প্রশিক্ষণ (বিটিপিটি) সম্পন্ন করতে হবে।
৩. যোগদানের তারিখ হতে প্রথম ২ বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে।
নির্ধারিত তারিখের মধ্যে যোগদান করতে ব্যর্থ হলে নিয়োগপত্রটি বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ