বিভাগীয় নির্বাচনি বোর্ড, রাজশাহীর অধীন সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় এবং এর আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের জনবল নিয়োগের চূড়ান্ত ফলাফল সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)

নিয়োগ সংক্রান্ত তথ্য: পূর্বে প্রকাশিত ফলাফলের ভিত্তিতে ১৬তম গ্রেডের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের অপেক্ষমান তালিকা হতে সুপারিশপ্রাপ্ত একজন প্রার্থী চাকরিতে যোগদান না করায়, মেধা ও অপেক্ষমান তালিকার ক্রমিক অনুযায়ী পরবর্তী প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে।

সুপারিশকৃত প্রার্থীর নাম: মোঃ শফিকুল ইসলাম (পিতা: মৃত রুস্তম শেখ)।

নির্বাচিত প্রার্থীকে বিধি মোতাবেক জেলা প্রশাসকের কার্যালয়, সিরাজগঞ্জ হতে নিয়োগপত্র ইস্যু করা হবে। নিয়োগের ক্ষেত্রে কোনো ভুল বা অসত্য তথ্য প্রদান করা হলে ওই প্রার্থীর সুপারিশ বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অপেক্ষমান তালিকা হতে ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন