প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন রাজস্বখাতভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫ এর ফলাফলের ভিত্তিতে কুড়িগ্রাম জেলায় নির্বাচিত প্রার্থীদের নিয়োগ প্রদান করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত শর্তসাপেক্ষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদানের জন্য অনুরোধ করা হলো।
নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য:
অন্যান্য শর্তাবলী:
১. যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে।
২. চাকরিতে যোগদানের সময় ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক না নেওয়া এবং না দেওয়ার মর্মে বন্ড সম্পাদন করতে হবে।
৩. নির্ধারিত তারিখে যোগদানে ব্যর্থ হলে নিয়োগপত্রটি বাতিল বলে গণ্য হবে।
৪. শিক্ষানবিশকালে কোনো প্রকার বদলির আবেদন করা যাবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ