প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অধীনে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র প্রদান করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা: সহকারী শিক্ষক (১৮টি পদ)

বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩)।

যোগদানের তারিখ ও স্থান: নির্বাচিত প্রার্থীদের আগামী ০১ অক্টোবর ২০২৬ তারিখ, বৃহস্পতিবার অফিস চলাকালীন সময়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিস, সিলেটে সশরীরে উপস্থিত হয়ে যোগদানপত্র জমা দিতে হবে।

নিয়োগের শর্তাবলী:
১. যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে।
২. চাকরিতে যোগদানকালে ৩০০/- (তিনশত) টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক গ্রহণ বা প্রদান করবেন না মর্মে একটি বন্ড সম্পাদন করতে হবে।
৩. ৪ (চার) বছরের মধ্যে নির্ধারিত মৌলিক প্রশিক্ষণ (বিটিপিটি) গ্রহণ করতে হবে।
৪. নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের পর সরকার নির্ধারিত ২ (দুই) মাসের প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে।

অন্যান্য তথ্য: নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে। এছাড়া শিক্ষানবিশকালে কোনো প্রকার বদলির আবেদন করা যাবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের নিয়োগপত্র প্রকাশ সিলেট জেলা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের নিয়োগপত্র প্রকাশ সিলেট জেলা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের নিয়োগপত্র প্রকাশ সিলেট জেলা

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন