সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অধীনে রাজস্বখাতভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র প্রদান করা হয়েছে। প্রাথমিক শিক্ষক নির্বাচন কমিটির সুপারিশের ভিত্তিতে প্রার্থীদের অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগ সংক্রান্ত মূল তথ্য:
পদের নাম: সহকারী শিক্ষক
মোট নিয়োগপ্রাপ্ত সংখ্যা: ৫২ জন
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩)
যোগদান সংক্রান্ত তথ্য:
নির্বাচিত প্রার্থীদের আগামী ০১ অক্টোবর ২০২৬ তারিখ (অফিস চলাকালীন) সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সশরীরে উপস্থিত হয়ে যোগদানপত্র জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান করতে ব্যর্থ হলে নিয়োগপত্রটি বাতিল বলে গণ্য হবে।
প্রয়োজনীয় শর্তাবলী:
১. চাকরিতে যোগদানের সময় ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে 'যৌতুক গ্রহণ করবেন না ও দেবেন না' মর্মে একটি বন্ড জমা দিতে হবে।
২. যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে।
৩. যোগদানের পর সরকার নির্ধারিত ২ মাসের প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে এবং ৪ বছরের মধ্যে মৌলিক প্রশিক্ষণ (বিটিপিটি) সম্পন্ন করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ