বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশিত হয়েছে।

পদের নাম: সহকারী পরিচালক, গবেষণা কর্মকর্তা এবং পরিবহণ কর্মকর্তা।

পরীক্ষার স্থান: বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, ১ম ১২তলা সরকারি অফিস ভবন (১১তলা), সেগুনবাগিচা, ঢাকা।

পরীক্ষার তারিখ ও সময়: আগামী ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ হতে ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত প্রতিদিন বেলা ০২:৩০ ঘটিকা হতে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গুরুত্বপূর্ণ নির্দেশনা:
১. প্রার্থীদের লিখিত পরীক্ষায় ব্যবহৃত প্রবেশপত্রটি মৌখিক পরীক্ষার সময় অবশ্যই সাথে আনতে হবে।
২. অনলাইন থেকে ডাউনলোডকৃত আবেদনপত্রের (Applicant's Copy) এক কপি সঙ্গে আনতে হবে।
৩. সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, নাগরিকত্ব সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটার স্বপক্ষে প্রয়োজনীয় মূল সনদপত্র প্রদর্শন করতে হবে।
৪. উল্লিখিত সকল কাগজপত্রের ০১ (এক) সেট ফটোকপি মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন